সচিবালয়ে আগুনের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

স্পোর্টস রিপোর্টার

সচিবালয়ে আগুনের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামায়াত

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন,দেশের সব প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। দিনরাত ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কীভাবে ভয়াবহ আগুনের ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। সচিবালয় এ ধরনের ভয়াবহ ঘটনা কোনো নাশকতা কিনা তা তদন্ত করা দরকার। দেশবাসী মনে করে, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে আগুন লাগিয়েছে। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরের উদাসীনতা ও অসতর্কতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা মনে করি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার। সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরও সচেতন এবং সতর্ক হতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: