দেশজুড়ে সভা-সমাবেশ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এসব সভা-সমাবেশে নিয়মিত অংশগ্রহণ করছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাও। মঙ্গলবার মেহেরপুরের গাংনি উপজেলায় সভা করে দলটি। সেখানে জারাত নামের এক শিশুর সঙ্গে পরিচয় হয় এই এনসিপি নেত্রীর।
মঙ্গলবার রাতে ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে জারাতের সঙ্গে তার দুটি ছবি পোস্ট করেন।
পোস্টে জারা লেখেন, ‘ও এসেছিল বাবার হাত ধরে। অনেক মানুষের ঢল পেরিয়ে। এক হাতে কলম, আরেক হাতে একটা ছোট কাগজ। পাশে তার বাবা। ওর নাম জারাত।’
তিনি লেখেন, বললো আমার ভিডিও দেখেছে। আমি মেহেরপুর আসছি শুনে বাবাকে বলেছে 'আমাকে নিয়ে চলো, আমি দেখা করতে চাই।"
এনসিপি নেত্রী লেখেন, আমি হেসে জিজ্ঞেস করলাম, তুমি সত্যিই জানো আমি কে?' ও মাথা নেড়ে বলল, 'আমার নাম জারাত। তোমার নামের মতো।"
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

