আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ সকালে আকস্মিকভাবে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার সকালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। আজ থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কি না এবং খাবারের মান কেমন, তা জানতে চান। চিকিৎসকেরা ঠিকমতো উপস্থিত হয়েছে কি না, তার খোঁজখবর নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এবং আরো দুজন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এরকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন