নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছে কানাডা: সিইসি

নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছে কানাডা: সিইসি

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে কানাডা। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করবো এসব বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়েও জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে তারা নির্বাচন প্রস্তুতি জানতে চান বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সিইসি বলেন, উনারা চান আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি। এআইয়ের মিসইউজ নিয়ে কথা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দিবে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট হয়েছে কানাডা। ব্যালট প্রকল্পে বা কানাডা অন্যভাবেও আমাদের সহযোগিতা করবে তারা।

সিইসি আরো বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি দক্ষ পর্যবেক্ষক আসবে। ইইউসহ অনেকেই চিঠি দিয়ে আমাদের জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন