বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের সনদপত্র কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের আওতায় আনতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
তবে এ ব্যবস্থার আওতায় সনদ যাচাই ও পর্যবেক্ষণের প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শিক্ষামন্ত্রী।
উচ্চশিক্ষা খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা কার্যক্রম, পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া তদারকির বিষয়টি এর সঙ্গে যুক্ত।
দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধীনে। এ আইনে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন, একাডেমিক কার্যক্রম এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সরকারের পাশাপাশি ইউজিসির দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



