আওয়ামী সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া ৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকল চালু করার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। দাবি আদায়ে ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। সেই সাথে ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের জন্য রাষ্ট্রায়ত্ত বন্ধ ও খোলা সব চিনি কারখানার ২৬ মার্চ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরই অংশ হিসেবে মিল চালু, দুর্নীতি বন্ধ ও আধুনিকায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আল্টিমেটাম ঘোষণা করা হয়।
সংগ্রাম কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নুর রহমান পলাশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এস এম ফয়েজ হোসেন, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সভাপতি তৈমুর খান অপু, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিবিএ নেতা মো. হুমায়ুন কবির পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে কারুজ্জামান ফিরোজ জানান, এর আগে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় গণফ্রন্ট এবং জাতীয় মুক্তি কাউন্সিলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের সময় অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি বন্ধ ছয়টি চিনিকল আধুনিক করে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছিল। পরে এক অধ্যাদেশের মাধ্যমে চিনিকল ছয়টি চালু করার ঘোষণা আসে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ না দিয়ে উল্টো আখমাড়াই কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির সভাপতি ও জাতীয় গণফ্রন্টের সমন্বয় সমিতির সভাপতি ও জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক জননেতা টিপু বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন টাফের সভাপতি ও জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়ক ফয়জুল হাকিম, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস ইমাম, কেরু অ্যান্ড কোং এর সাবেক সিবিএ সভাপতি ও রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির মো. হাফিজুল ইসলাম, জিডি কল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সমন্বয়কারী ও চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম হোসেনসহ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

