আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে ব্যালট বিতরণ রোববার

স্টাফ রিপোর্টার

গাজীপুরে ব্যালট বিতরণ রোববার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলায় আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার বিতরণ করা হবে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি নির্বাচনি মালামাল গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থাসহ (পুলিশ ফোর্স) নিজে অথবা অফিশিয়াল সিলযুক্ত ক্ষমতাপত্রসহ প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এখন ব্যস্ত নির্বাচনী প্রচারণায়। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...