
রাষ্ট্রায়ত্ত চিনিকলের উৎপাদন কমেছে, লক্ষ্যমাত্রা অধরা
উৎপাদন কমার পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন ৯ চিনিকলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫১ হাজার ৮৫৭ টন। কিন্তু মাড়াই শেষে চিনিকলগুলোর উৎপাদিত চিনির পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩২৬ টনে।






