আমার দেশ পত্রিকার কার্যালয়ে সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর রাজধানীর কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার প্রধান কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়ায় অংশ নেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, উপ-সম্পাদক সুলতান মাহমুদ বাদল, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, উপ-প্রধান প্রতিবেদক বাছির জামাল, ডা. মনির হোসেনসহ অন্য সহকর্মী, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার ভোরে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যাপক মাহমুদা বেগম। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
এ দিন বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত। পরে বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর জুরাইন পুরোনো ভিআইপি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


