সাভারে মাদকসেবীকে ধরে আযান দেওয়ার পর তওবা করাল পুলিশ

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে মাদকসেবীকে ধরে আযান দেওয়ার পর তওবা করাল পুলিশ

সাভারে বিরুলিয়া ইউনিয়নের কাকাব গ্রামে মাদক সেবনের সময় রবিন নামের এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। বুধবার ঘটে যাওয়া এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পরে তাকে তার মা সখিনা বেগমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে রবিনকে আটক করা হয়। এ সময় তার মা সখিনা বেগম পুলিশকে অনুরোধ করেন, ছেলেকে তওবা করিয়ে ছেড়ে দেওয়ার জন্য। তিনি জানান, তিনি একজন অসহায় মা। এর আগে এক মাস আগে মাদক মামলায় হাজতবাস শেষে জামিনে মুক্তি পেয়েছিল রবিন, কিন্তু মুক্তির পর আবারও নেশায় আসক্ত হয়ে পড়ে।

মায়ের অনুরোধে পুলিশ রবিনকে আযান দিতে বলে। পরে সে আযান দেয় এবং তওবা করে নামাজ পড়ার অঙ্গীকার করে। এরপর মায়ের কাছে ক্ষমা চেয়ে স্থানীয়দের উপস্থিতিতে তাকে ছেড়ে দেওয়া হয়।

আযান দেওয়া ও তওবা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ব্যতিক্রমী এ ঘটনার সময় স্থানীয় মেম্বার শাহীন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিন একজন মাদকাসক্ত এবং সে তার মাকে নানাভাবে নির্যাতন করত।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন