নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটি পর্যায়ক্রমে সারা দেশে কয়েকটি ধাপে সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
তিনি আরো জানান, যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয়, তাহলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় নির্বাচন পরিচালনা করা হবে।
তবে, স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বর বা অক্টোবরে ঘোষণা করা হবে কি নাÑএমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি তিনি।
শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন আব্দুল রহমানেল মাছউদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


