সম্মানজনক মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

সম্মানজনক মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

সম্মানজনক মার্কিন পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টা এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অসীম সাহসিকতার প্রতীক আমাদের জুলাই কন্যাদের প্রতি ২০২৫ সালের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার অর্জন করায় তোমাদের সবাইকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

বিজ্ঞাপন

এতে আরো বলা হয়, এই স্বীকৃতি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে তোমাদের অসাধারণ সাহসিকতা, নেতৃত্ব এবং অটল অঙ্গীকারের শক্তিশালী প্রমাণ; সেই সংকটময় সময়ে তোমাদের কৃতী সত্যিকার সাহসিকতার উদাহরণ সৃষ্টি করেছে । গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা কেবল প্রতিরোধের প্রতীক হিসেবে দাঁড়িয়ে যাওনি, একই সঙ্গে অস্থির একটি সময়ে জাতিকেও আশা দিয়েছ। তোমাদের প্রত্যেকের জন্য আমরা ভীষণভাবে গর্বিত এবং এটি তোমাদের প্রাপ্য এক স্বীকৃতি যা তোমাদের অটল স্পৃহাকে প্রতিফলিত করে। অন্তর্বর্তী সরকার তোমাদের সঙ্গে আছে এবং একসঙ্গে, আমরা গণতন্ত্র, ন্যায়বিচার এবং স্বাধীনতার আদর্শের দিকে কাজ চালিয়ে যাব, যা তোমরা এত সাহসের সঙ্গে রক্ষা করেছ।

বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে তোমাদের সম্মুখসারিতে এবং কেন্দ্রীয় ভূমিকায় পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ এ অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন। তোমরা সমগ্র বাংলাদেশকে গর্বিত করেছ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন