জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে আলাদা কমিশনের অধীনে নেওয়ার প্রতিবাদে অবস্থান নিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। এরই মধ্যে এনআইডি নিয়ে সরকারের নেওয়া উদ্যোগের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হয়েছেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দপ্তরের সামনে এ দাবি নিয়ে অবস্থান করছেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে আমাদের এ পদক্ষেপ। এতে যদি কাজ না হয় আমরা প্রথমে অর্ধবেলা কর্ম বিরতিতে যাব, এরপর পূর্ণ দিবস। তাতেও না হলে সারা দেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

