পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটির পর আবারও তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশ। আজ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের ছুটি যুক্ত হয়ে নতুন করে তিন দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটির ব্যাপ্তি ছিল ২৩ মার্চ পর্যন্ত। এরপর ২৪ ও ২৫ মার্চ দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে।
বিজ্ঞাপন
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দেশে সাধারণ ছুটি। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ফের টানা তিন দিনের ছুটিতে যাচ্ছেন চাকরিজীবীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

