কড়াইলে আগুনে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব গ্রহণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার (২৯ নভেম্বর) কড়াইল বস্তিতে স্থাপিত দলটির স্বেচ্ছাসেবী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা বিতরণের সময় এ দাবি জানান তিনি।
জোনায়েদ সাকি বলেন, অবিলম্বে কড়াইলের ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেকের খাবার, থাকার জায়গা, কাপড়, টয়লেট ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় ৩০০ পরিবারের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জিএসএ’র রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভুইয়া, মনিরুল হুদা বাবন, লুৎফুন্নাহার সুমনা, তাহসিন মাহমুদ প্রমুখ।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

