প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত প্রতিবেদনে মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত প্রতিবেদনে মিলল চাঞ্চল্যকর তথ্য

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে (বিজি-৩৭৭) কোনো একটি নয়, বরং অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি ছিল। উড্ডয়নপূর্ব রক্ষণাবেক্ষণ নথির পর্যালোচনায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ভিভিআইপি উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব প্রকৌশলী দল এবং জাপানি স্থানীয় টেকনিশিয়ানদের দীর্ঘ প্রচেষ্টায় ত্রুটিগুলো সারিয়ে নেওয়ার পর নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।

এই অনভিপ্রেত ঘটনার পরদিন অর্থাৎ ৩০ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তকাজ পরিচালনার সময় উড়োজাহাজটির কারিগরি লগবুক, রক্ষণাবেক্ষণের রেকর্ড এবং অপারেশনাল নথি পর্যালোচনা করে কমপক্ষে পাঁচটি পৃথক যান্ত্রিক ত্রুটির সুস্পষ্ট প্রমাণ পায় তদন্ত কমিটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন