৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বিজ্ঞাপন

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এই আট বিভাগীয় শহরের ২৫৬ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেয়া হয়। এতে অংশ নেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্য হলে প্রবেশ করে। হলে প্রবেশের সময় প্রবেশপত্রে উল্লিখিত তথ্য ও ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর যাচাই করা হয়।

পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকছে। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...