অন্তর্বর্তী সরকারের লিগ্যাল এইড আইন সংস্কারে সুফল পাচ্ছে বাংলাদেশ: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের লিগ্যাল এইড আইন সংস্কারে সুফল পাচ্ছে বাংলাদেশ: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো সংস্কার করা হয়। এর একটি ছিল লিগ্যাল এইড আইনের সংস্কার। আর এর সুফল পাচ্ছে বাংলাদেশ। বুধবার ফেসবুক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেছেন।

তিনি লেখেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেকগুলো সংস্কার করা হয়। এর একটি ছিল লিগ্যাল এইড আইনের সংস্কার। আমরা বিচারপূর্ব বিরোধ নিষ্পত্তির পরিধি অনেক বৃদ্ধি করি, কিছু ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করি এবং এ জন্য তিন গুণ বেশি বিচারক নিয়োগ করি।

বিজ্ঞাপন

এর সুফল এখন আমরা হাতেনাতে পাচ্ছি। শুধু এই সংস্কারের কারণেই আইনগত সহায়তার আওতাধীন মামলা দায়েরের সংখ্যা এক বছরে গড়ে ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। জি, ৬২ শতাংশ!

এটি ছিল একটি পাইলট প্রকল্প। এর আরও সম্প্রসারণের বিধানও আমরা করেছিলাম।

বর্তমান আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান একজন দক্ষ আইনবিদ। তিনি নিশ্চয়ই এর বাস্তবায়ন করবেন। এর মাধ্যমে দীর্ঘদিনের মামলা-জট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আমি বিশ্বাস করি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন