হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

স্পোর্টস রিপোর্টার

হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। রোববার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া মরহুমের রুহের মাগফিরাতের জন্য সোমবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...