জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক মামলায় আব্দুর রহমানের স্ত্রী মির্জা নাহিদা হোসেনকেও আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়।
দুদকের মামলার এজাহারে বলা হয়, আব্দুর রহমান জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৭২ লাখ টাকার বেশি সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এ ছাড়া তার নিজ ও স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৯টি ব্যাংক হিসাবে এক হাজার ৯৫১ কোটি টাকা জমা ও এক হাজার ৯৪০
এজাহারে আরও বলা হয়, আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৩০ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ ছাড়া ১৬টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ৯৩ লাখ টাকা জমা ও ১২ কোটি ৬২ লাখ টাকা উত্তোলন করেছে। এতে মোট ২৬ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা দেওয়ার অভিযোগে আব্দুর রহমানকেও তার স্ত্রীর মামলায় আসামি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

