ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। রোববার ভোর ৪টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছায়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন হাফিজ উদ্দিন আহমদ। তার সঙ্গে সংসদ সদস্য নাসের রহমান, জাহরাত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলুফার চৌধুরীসহ পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল ছিল।

বিজ্ঞাপন

ঢাকায় ফেরার পর বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...