তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারকে আধুনিক সেবা দিতে হলে ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে। সেটা করতে পারলে গ্রাম পর্যায়েও মেধা বিকশিত হওয়ার সুযোগ পাবে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে প্রধান অতিথিরবক্তব্যে তিনি একথা বলেন। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইনফরমেশন শেয়ারিং এখন একটি হাইব্রিড সিস্টেমে আছে। বর্তমানে ডিভাইস বেজড সোসাইটিতে ইনফরমেশন শেয়ারিং হচ্ছে অনেক বেশি।
গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করার কথা জানান মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, গণমাধ্যমের সমস্যার সমাধান করতে হলে এর এ্যানাটমি সঠিকভাবে বুঝতে হবে। তিনি বলেন, কোনো সমস্যার ডায়াগনোসিস সঠিকভাবে না হলে এর ট্রিটমেন্ট সঠিক হবে না।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণের কথা বলেন।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

