রেল প্রতিমন্ত্রী

গণঅভ্যুত্থানের বিনিময়ে পাওয়া দেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই

স্টাফ রিপোর্টার

গণঅভ্যুত্থানের বিনিময়ে পাওয়া দেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির জীবনের বিনিময়ে পাওয়া দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে গণতান্ত্রিক। এ সময় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি।

শনিবার রাজধানীর মুগদার মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেল প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচনের পরে সব রাজনৈতিক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, ভবিষ্যতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপযোগী সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। তাই এই দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...