কারা নির্যাতিত আলেমদের সংবর্ধনা মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট

কারা নির্যাতিত আলেমদের সংবর্ধনা মঙ্গলবার

রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে জুলাই বিপ্লবে হেফাজতের কারা নির্যাতিত আলেমদের সংবর্ধনা দেওয়া হবে আগামীকাল। এছাড়া শাপলা চত্বর থেকে জুলাই বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বৃহত্তর উত্তরা উলামা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের মাওলানা শায়খ সাজিদুর রহমান। এতে বিশেষ অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

প্রধান আলোচক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, ড. আহমদ আব্দুল কাদের ও ইসলামি রাজনীতিবিদ মাওলানা ইউসুফ আশরাফ। এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামিচিন্তাবিদরা আলোচনা সভায় বক্তব্য রাখেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন