আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

প্রতিনিধি, শরীয়তপুর

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শরীয়তপুরে জেলার কেন্দ্রীয় শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আগুন লাগানোর একটি ভিডিও পোস্ট করেন।

এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, পুরো জুলাইকে অবমাননা করা হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা না হলে প্রশাসনকেও জবাবদিহির আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন