পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের এবার অনুমোদন নয়: সিইসি

পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের এবার অনুমোদন নয়: সিইসি

বিতর্কিত তিনটি সংসদ নির্বাচন (২০১৪, ১৮ ও ২৪) সুন্দর, গ্রহণযোগ্য হয়েছে বলে সাফাইকারী বিদেশি পর্যবেক্ষকদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অনুমোদন দেবে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে সহায়তা দিতে চায় কানাডা। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা করে দেশটি।

গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও কানাডা রাষ্ট্রদূতের মধ্যকার বৈঠকেন পর সাংবাদিকদের কাছে উভয়ই এই সিদ্ধান্তের কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আমরা পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা আসতে চায় তবে একটু আগেই জানাতে বলেছে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গত তিনটা নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তাদের নেবো কেন। যাদের অভিজ্ঞতা আছে, ক্রেডিবিলিটি আছে তাদের নেবো।

সিইসি বলেন, আমাদের নির্বাচনি প্রস্তুতি জানতে চেয়েছেন হাই কমিশনার। সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে কানাডা পাশে আছে।

সিইসি বলেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি পাশে আছে। তারা গ্যাপ থাকলে তা পূরণ করবে বলে জানিয়েছে। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট চায় তারা। নারী ভোটারদের অন্তর্ভুক্তি কেমন করেছি, পার্বত্য চট্টগ্রামে কিভাবে নিশ্চিত করবো, মিসইউজ অব এসআই (এআই প্রযুক্তির অপব্যবহার) নিয়ে কথা হয়েছে। এটা আমাদের জন্যও হুমকি। আমরাও এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি।

ভোটের তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, নির্দিষ্ট তারিখ জানতে চেয়েছিলেন। আমি বলেছি নো। ইউএনডিপি’র সহায়তা ইতিমধ্যে ব্যালট প্রজেক্ট নেওয়া হয়েছে, যেটি একটি বাকেটের মতো।

আমরা তাদের কাছে পর্যবেক্ষকদের প্রশিক্ষণের জন্য সহায়তা চেয়েছি। আমাদের কোন কোন খাতে উনারা সহায়তা করতে পারেন, তা জানতে চেয়েছে। তাদের আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন