গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, কারা বলে আগেই ভালো ছিলাম সেটা চিন্তা করতে হবে। যারা আগে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট করতো তাদের সেই অপশন বন্ধ হওয়ায় তারাই এখন বলে আগেই ভালো ছিলাম। তবে এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এরা ভেতরে ভেতরে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।
বুধবার কিশোরগঞ্জ শহরে এক রেস্টুরেন্টে রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবী ও বিশিষ্টজনদের সম্মানে জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নেতা শফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি নোমান আহমেদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নেতা অভি চৌধিরী, এনামুল হক সুমন, ইমতিয়াজ কাজল, মোমিন উদ্দিন জনি, শহিদুল ইসলাম, আলী হোসেন মহসিন, শামসুল ইসলাম, জাকিরুল ইসলাম বাকি, যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, ছাত্রঅধিকার পরিষদের সভাপতি ইমন খান ও যুবনেতা ইকবাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

