ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা-প্রত্যাশী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বার্তায় ভিসা আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য উল্লেখ করার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

সোমবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

দূতাবাস জানায়, আবেদনকারীরা ফরমে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য—এই মর্মে প্রত্যয়ন করে আবেদন জমা দেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করা হলে তা ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

মার্কিন দূতাবাস আবেদনকারীদের আবেদনপত্র পূরণের সময় সব তথ্য যথাযথভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...