৫ আগস্টের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে: সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

৫ আগস্টের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে: সংস্কৃতিমন্ত্রী

৫ আগস্টের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি করা হয়েছে। তা গেজেট আকারে প্রকাশ হতে কিছুটা সময় লাগছে।

তিনি বলেন, জনবল নিয়োগের পাশাপাশি কিছু নির্মাণকাজ এখনো চলছে। তবে সব কাজ শেষ করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার সময় পাওয়া সাপেক্ষে খুব দ্রুতই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই জাদুঘর নির্মাণে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন আয়োজন থাকছে। এই সময়ের মধ্যেই উদ্বোধন করা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন