আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা

এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান, চাইলে দেয়া হবে

স্টাফ রিপোর্টার
এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান, চাইলে দেয়া হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ফেরার জন্য এখনো ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, “উনি চাইলেই ট্রাভেল পাস ইস্যু হবে”।

বিজ্ঞাপন

এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কি না কিংবা তার আসার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা, “উনার আত্মীয়-স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কি না, অ্যারেঞ্জমেন্ট আছে”।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন