আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

ডেস্ক রিপোর্ট

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে অফিস আদেশে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটিতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

গত ২১ অক্টোবর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন