আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিমান বাহিনীতে ৯ জনকে অনারারি কমিশন প্রদান

স্টাফ রিপোর্টার

বিমান বাহিনীতে ৯ জনকে অনারারি কমিশন প্রদান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিমান বাহিনীতে ৯ জনকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। গত ২৬ মার্চ বিমান বাহিনীর ৩ জন অনারারি ফ্লাইং অফিসার কে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ৬ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবী আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

সংশ্লিষ্ট ঘাঁটির এয়ার অধিনায়কগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

বিজ্ঞাপন

শনিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন