অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ, বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এ উপলক্ষে তিনি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণও দেন।
বিজ্ঞাপন

এর আগে, একই দিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও, বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

