সরকারের সামনে এবার বড় চ্যালেঞ্জ গোপালগঞ্জ পরিস্থিতি: শফিকুল আলম

সরকারের সামনে এবার বড় চ্যালেঞ্জ গোপালগঞ্জ পরিস্থিতি: শফিকুল আলম
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি-সংগৃহীত

শুরু হতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক লড়াই। সরকারের সামনে এবার বড় চ্যালেঞ্জ গোপালগঞ্জ পরিস্থিতি বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘ডেইলি ওয়াদার’ সম্পাদক শফিকুল আলম।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নতুন মজুরিকাঠামোর বহুমুখী প্রভাব তুলে ধরে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘দেশের পোশাকশিল্পে মজুরি বৃদ্ধির দাবিতে চলা শ্রমিক আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ছাড়া অধিকাংশ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন। ফলে শ্রমিক অসন্তোষ সামাল দেওয়ার পর এবার গোপালগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতা মোকাবিলায় মনোযোগ দিতে পারবে বিএনপি সরকার।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গাজীপুর শিল্পাঞ্চলের অন্তত চারটি স্থানে শ্রমিকদের বিক্ষোভ হয়েছে। এতে প্রায় ৩০টি কারখানার কার্যক্রম ব্যাহত হয়। তবে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, মিরপুর, কাঁচপুর ও নারায়ণগঞ্জে পরিস্থিতি বেশির ভাগ সময় শান্ত ছিল। শত শত পোশাক কারখানা থাকা চট্টগ্রামেও এই অস্থিরতার কোনো প্রভাব পড়েনি।

শ্রমিকেরা মূলত কাজে ফিরে গেছেন। তবে মজুরি বৃদ্ধির ঘোষণা আসার পরও কয়েক দিন কিছুটা অসন্তোষ বা বিক্ষোভের রেশ থেকে যায়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বেতন বাড়ানোর সিদ্ধান্তের পর শ্রমিকদের মধ্যে আন্দোলনের প্রভাব পুরোপুরি কাটতে কয়েক দিন সময় লাগে।

এবারও তার ব্যতিক্রম হয়নি। আওয়ামী লীগপন্থি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা শ্রমিকদের আবারও রাস্তায় নামানোর চেষ্টা করেছেন। কিন্তু শ্রমিকেরা যখন নিশ্চিত হন যে তারা ন্যায্য হারে মজুরি বৃদ্ধি পেয়েছেন, তখন তাদের আন্দোলন চালিয়ে যেতে বাধ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

শ্রমিক অসন্তোষ কমে আসায় বিএনপি সরকার এখন বড় একটি চ্যালেঞ্জের দিকে পুরোপুরি মনোযোগ দিতে পারবে। সেটি হলো গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতা মোকাবিলা করা। শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে আসায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুনর্বিন্যাস করে এসব এলাকায় মোতায়েন করতে পারবে।

বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই শান্ত। তবে সেখানে এবং আরো সাতটি ঝুঁকিপূর্ণ জেলায় বিপুলসংখ্যক সশস্ত্র সীমান্তরক্ষী মোতায়েন রয়েছেন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর আওয়ামী লীগের ডাকা আরেক দফা লকডাউন এবং এরপর ১৫ ও ১৬ ডিসেম্বরের কর্মসূচি সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

মজুরি নিয়ে বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা আরো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রাজনৈতিক সংলাপ শুরু হওয়ায় বোঝা যাচ্ছে, তার সরকার আওয়ামী লীগের বিষয়টি শুধু আইনশৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে নয়, রাজনৈতিকভাবেও মোকাবিলা করতে চায়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিমধ্যে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। দলটির অন্যতম প্রধান দাবি ছিল আওয়ামী লীগের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে জনশুনানি আয়োজন। তাদের এ দাবিও পূরণ হয়েছে। অন্যদিকে জামায়াত নেতারাও বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে টানাপোড়েন চলছিল, আপাতত তা কিছুটা পাশে সরিয়ে রাখা হয়েছে। আগামী পাঁচ সপ্তাহের মধ্যে জুলাই আন্দোলনের পক্ষের সব শক্তিকে নিয়ে বৃহত্তর ‘জুলাই ঐক্য’ গড়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাজনৈতিক বিরোধী পক্ষ কারা, সে বিষয়ে সংশ্লিষ্ট নেতারা এখন আর রাখঢাক করছেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে সাধারণত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগের সঙ্গে নাৎসি পার্টির তুলনা করেছেন।

রাজনৈতিক পরিস্থিতিতে এখন স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। শ্রমিক অসন্তোষের পরিসমাপ্তির মধ্য দিয়ে সরকার সামনে আরো বড় রাজনৈতিক ও আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। শুরু হতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক লড়াই।’’

মূল পোস্টটি হলো- ‘‘Barring some sporadic clashes, the garment wage protests are largely over. I spoke to industrial police, who said there were demonstrations in at least four spots in the Gazipur industrial area, affecting around 30 factories. Meanwhile, the situation in other major hubs—Savar, Ashulia, Hemayetpur, Mirpur, Kanchpur, and Narayanganj—remains mostly calm. Chattogram, home to hundreds of garment factories, has not been affected by the unrest at all.

Workers have largely returned to their shifts. As I noted yesterday, we historically see a bit of a "protest hangover" even after a pay hike is announced, with agitation taking a few days to fully subside. Pro-AL union leaders and activists have desperately tried to coax workers back onto the streets. However, once workers are convinced they have secured a fair raise, it is nearly impossible to force them to keep protesting.

With labour unrest winding down, the BNP government can now focus squarely on one major challenge: violence by AL activists in Gopalganj and neighbouring districts. The Home Ministry can now reallocate police forces to contain the unrest. Gopalganj itself is largely calm at the moment, with large numbers of armed border guards deployed there and across seven other flashpoint districts. The next big tests will be November 29–30, when the AL has called another lockdown, followed by December 15–16.

By swiftly settling the wage dispute, the government has sent a clear message that it is ready for larger challenges. At the same time, the political dialogue initiated by Tarique Rahman makes it clear that his administration wants to tackle the AL issue politically rather than purely through a law-and-order lens. The NCP has announced a series of political programmes, and one of its key demands—holding public hearings on the AL's massacres and human rights abuses—has been met. Jamaat leaders have also called for broader unity.

Wrangling over the execution of the July Charter and the key points of the referendum has been set aside for the time being. Over the next five weeks, expect a broader ‘‘July unity’’ to take shape among all pro-July forces. Nobody is mincing words about who the adversary is: Prime Minister Tarique Rahman has labelled the AL terrorists, while Home Minister Salahuddin Ahmed—usually careful with his words—has likened them to the Nazi Party.

The line has been drawn, and all gloves are off. It is time for a bigger battle.’’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...