দেশব্যাপী পুলিশের অভিযানে এক হাজার ৬১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পুলিশের চলমান অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৬১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৫৬ জন। এ সময় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

