রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণা

জুনে ৬৮৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৯৬

জুনে ৬৮৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৯৬

সদ্য সমাপ্ত জুন মাসে ৬৮৯টি সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ হাজার ৮৬৭ জন। বুধবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
road sapti-1

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী শতাংশ ১৫.০৯ বা ১০৪ জন; শিশু ১৫.৮২ শতাংশ বা ১০৯ জন। ২৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২৮ জন, যা মোট নিহতের ৩২.৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭.১৫ শতাংশ।

এ সময়ে ১২০ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৭.২৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ১০৬ জন, অর্থাৎ ১৫.২২ শতাংশ।

এ ছাড়া জুনে ১৮টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। ৫৩টি রেল ও ট্রাক দুর্ঘটনায় ৪৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

road sapti-2

এতে আরও বলা হয়, ঢাকা বিভাগে দুর্ঘটনা সবচেয়ে বেশি; ২০২টি। এসব দুর্ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৩৪টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে চাপাইনবাবগঞ্জ জেলায়। এই জেলায় ৬টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, রাজধানীতে ৬২টি দুর্ঘটনা ঘটেছে। এসব সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৮৭ জন। দুর্ঘটনার হার ৯ শতাংশ, নিহতের হার ৩.৪৪ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানবসম্পদের ক্ষতি হয়েছে; তার আর্থিক মূল্য প্রায় ২ হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকা। যেহেতু সড়ক দুর্ঘটনার অনেক তথ্য অপ্রকাশিত থাকে, সেজন্য এই হিসাবের সাথে আরও ৩০ শতাংশ যোগ করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন