আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার

আমার দেশ অনলাইন

দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার

দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ তিন লক্ষ্য নিয়ে নবনির্বাচিত সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এলজিআরডি মন্ত্রী জানান, নতুন সরকারের জন্য যে বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে সেগুলো মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার।

তিনি আরো বলেন, ‘রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উৎপাদন ও সরবরাহ মানুষের জন্য সহনীয় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের নিরাপত্তার উদ্বেগ কাটানো, এই তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার।’

এর আগে, সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন