পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডির সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডির সদস্য ও তাদের পরিবার।

পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪ নম্বর ফটক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি।

ধানমন্ডি থানা পুলিশ বিজিবি হেডকোয়ার্টারের ৪ নম্বর ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালনকারীদের অবস্থান না নিতে অনুরোধ জানায়।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত সাবেক বিডির সদস্যরা জিগাতলার আশপাশে অবস্থা নেন। চাকরিচ্যুত শতাধিক বিডির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছে।

তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে হয়েছে রায়টকার ও জলকামান।

আন্দোলনে অংশগ্রহণকারী বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই— ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি।

সেখানে উপস্থিত রমনার উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এখানে জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় ও যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে বিজিবি এবং সেনা সদস্যরাও রয়েছেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন