আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সংস্থাটির প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল এডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপারের সমন্বয়ে ৩ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

আইজিপি পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলে প্রতিনিধিদলকে অবহিত করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন