আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোট গ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার

পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোট গ্রহণ শুরু

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত কারাবন্দিদের ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, “আজ থেকে কারাবন্দিদের পোস্টাল ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।”

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। তাদের মধ্যে আইনি হেফাজতে থাকা(কারাবন্দি) ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

এদিকে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসি।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন