সিরাজগঞ্জের লতিফ বিশ্বাস আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জের লতিফ বিশ্বাস আটক

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং ২০০৯-২০১৩ সালের আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে সেনাবাহিনীর একটি দল আটক করেছে। রোববার তাকে আটক করা হয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান , দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বেলকুচি থানার অফিসার-ইন-চার্জ (তদন্ত) মো. আব্দুল বারিক জানান দুপুর ২ টার যৌথ বাহিনী একটি দল সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তার নিজ বাড়ী কামারপাড়া থেকে আটক করে। এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) তিনি যৌথ বাহিনী হাতেই আটক আছেন। থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করা হয়নি।

আব্দুল লতিফ বিশ্বাস তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু করেছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে। পরবর্তীতে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংসদ সদস্য এবং মন্ত্রী পদেও দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে পরে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...