চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে চীনে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৫ মিনিটে দেশটির হাইনানে পৌঁছান তিনি।

কিয়ংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর।

বিজ্ঞাপন
33

বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল শুক্রবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।

এর আগে বুধবার দুপুর ১টার দিকে চীনের উদ্দেশে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

222

মঙ্গলবার পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, চীন সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে সরকারি দ্বিপক্ষীয় সফরে যাবেন। বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন