বাংলাদেশকে ৯-১১ জুলাই পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর। গত ৭ জুলাই ১৪ দেশের নেতাদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি জারির পর আলোচনা পুনরায় শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বৈঠকে। বাণিজ্য সচিব এবং একজন অতিরিক্ত বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ আশা করছে ২৭ জুন প্রথম দফার ফলপ্রসূ আলোচনার অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং চুক্তিটি দ্রুত সম্পন্ন করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

