প্রধানমন্ত্রীকে স্মৃতিময় দুই ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রীকে স্মৃতিময় দুই ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে স্মৃতিময় দুটি ছবি উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় হোয়াইট হাউজের একটি রেপ্লিকাও উপহার দেন তিনি। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

বিজ্ঞাপন
01

তিনি বলেন, রাষ্ট্রদূত যে দুটি ছবি উপহার দিয়েছেন, তার একটিতে আছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। অন্য ছবিটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের।

02

রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের আগস্টে যুক্তরাষ্ট্র সফরে গেলে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

03

বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরের বছর যুক্তরাষ্ট্র সফরে যান। ১৯৯২ সালের ১৯ মার্চ হোয়াইট হাউজের ওভাল অফিসে তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের (সিনিয়র বুশ) সঙ্গে তার প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন