অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দু’টি এনফোর্সমেন্ট টিম রোববার অভিযান পরিচালনা করে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা আক্তারুল ইসলাম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করে।
তিতাস:
রাজধানীর ধানমন্ডিতে অবৈধভাবে তিতাস গ্যাস সংযোগ ব্যবহারপূর্বক রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করা করে। অভিযানের শুরুতে টিম তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কার্যালয় হতে নথিপত্র সংগ্রহ করে। পরবর্তীতে তিতাস গ্যাসের টিমসহ ‘রসনা বিলাস হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এবং ‘গ্রিন বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট’ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম উভয় হোটেলেই অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পায়। রেস্টুরেন্ট দু’টি ঝুঁকিপূর্ণভাবে তিতাস গ্যাসের লাইন টেনে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করে। যা সরকারের প্রতিমাসে প্রায় পাঁচ লাখ টাকার লোকসান হচ্ছে। এ সময় বৈধ সংযোগ গ্রহণের কোনো কাগজপত্র দেখাতে না পারায় রেস্টুরেন্ট দু’টির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
টাঙ্গাইল:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদক একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম সরেজমিনে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসের পরিচালক, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের (রসায়ন) চেয়ারম্যান এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি যাচাই-বাছাই প্রত্যয়নপত্র সাব-কমিটির আহবায়কের বক্তব্যসহ অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে।
এ সময় দুদক ২০২০-২১ অর্থ বছরে ‘মাভাবিপ্রবি’ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় রসায়ন বিভাগের ৫৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বৈজ্ঞানিক যন্ত্রপাতির ১১টি আইটেমের মধ্যে ৪টি আইটেমের স্পেসিফিকেশন ও কান্ট্রি অফ অরিজিন সঠিক পাওয়া যায়। কিন্তু ৭টি আইটেমের স্পেসিফিকেশনে বর্ণিত কান্ট্রি অফ অরিজিন ইউএসএ -এর পরিবর্তে চায়না ও কোরিয়া, জাপানের পরিবর্তে ফিলিপাইন্স, সুইজারল্যান্ডের পরিবর্তে চায়না, ইউকের পরিবর্তে ইতালি এবং ইতালির পরিবর্তে কোরিয়া থেকে পণ্য সরবরাহ নেয়া হয়েছে। কান্ট্রি অব অরিজিন পরিবর্তনের ফলে মূল্যের তারতম্য হয়েছে কি না তা যাচাইয়ের লক্ষ্যে নথিপত্র সমূহ সংগ্রহ করে। নথিপত্রে প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা পায় দুদক।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

