পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১২ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি দিয়েছেন সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তৌহিদ বিন হাসানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ বাহিনীর ১২ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে প্রধান উপদেষ্টা এই পদোন্নতিগুলো অনুমোদন করেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— মোহাম্মদ গোলাম রসুল, একেএম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, হাসিব আজিজ, গাজী জসিম উদ্দিন, আবু নাসের মোহাম্মদ খালেদ, মো. রেজাউল করিম, খন্দকার রফিকুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মোসলেহ উদ্দিন আহমদ, মো. ছিবগাত উল্লাহ এবং সরদার নুরুল আমিন। এদের মধ্যে কেউ পুলিশ সদর দফতর, কেউ মহানগর পুলিশ কমিশনার পদে, আবার কেউ বিশেষ ইউনিট ও হাসপাতালের নেতৃত্বে দায়িত্ব পালন করছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

