পানির হিস্যা আদায়ে ভারতের সঙ্গে বাংলাদেশ মাথা উঁচু করে কথা বলবে: আসিফ

পানির হিস্যা আদায়ে ভারতের সঙ্গে বাংলাদেশ মাথা উঁচু করে কথা বলবে: আসিফ

পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়েছে। তিস্তা চুক্তি বাস্তবায়ন এবং পানির হিস্যা আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে বাংলাদেশ।

রোববার বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু এলাকায় ‘তিস্তা নদী নিয়ে করণীয় শীর্ষক’ গণশুনানিতে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আপনারা কেমন আছেন? জিজ্ঞাসা করবো না, জানি আপনারা ভালো নেই। উত্তরবঙ্গের যেখানেই গিয়েছি সবার একটাই দাবি-'রিলিফ চাই না, তিস্তায় পানি চাই। তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত অন্তর্বর্তী সরকারের সময়ে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উত্তরবঙ্গের কৃষিজ পণ্য সংরক্ষণের জন্য বিভিন্ন স্থানে কোল্ড-স্টোরেজ নির্মাণের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি কৃষিজ শিল্পের বিকাশের জন্য চিনিকলগুলো চালু করা হচ্ছে বলে জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, পীরগাছা থেকে চিলমারীর অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে তিস্তার উপরে ১৪০০ মিটার ব্রিজের সার্ভে করা হয়েছে, এ সরকারের আমলেই উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইতোমধ্যে শিক্ষার হার বৃদ্ধিতে উপজেলাভিত্তিক আধুনিক লাইব্রেরি এবং উন্নয়ন কাজের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন