ঈদুল আজহার ছুটিতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় রঞ্জন চন্দ্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মুসলেহ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ডিএমপি কমিশনার বলেন, ঢাকার ৫৭টি পয়েন্টে ৭০টি এআই ক্যামেরা লাগানো হয়েছে। এতে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। আরো নতুন এআই ক্যামেরা লাগানো হবে।
তিনি আরও বলেন, ঢাকার থানাগুলোকে সেবাবান্ধব করার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

