দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ১৩১ উপজেলার ১০২৬ ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১১৯ উপজেলার ১১১৩ ইউনিয়ন, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১০০২, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬ ইউনিয়নে ভোট হবে।
বিজ্ঞাপন
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয়, ২৯ এপ্রিল তৃতীয়, ১৩ মে চতুর্থ এবং ২৭ মে পঞ্চম ধাপের ভোট হবে।
বিস্তারিত আসছে...
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


