রংপুরের পথে প্রধানমন্ত্রী

রংপুরের পথে প্রধানমন্ত্রী
ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজ থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গোৎসবের নবমীতে ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন । মঙ্গলবার সকাল ৯টার দিকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিজ্ঞাপন

দিনব্যাপী সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সকাল ৯টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে সড়কপথে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন